Dhaka, Thursday | 11 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 11 June 2026 | English
সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আবারও কমল সোনা-রূপার দাম, ভরি কত?
অনার্স পর্যায়ে বাংলাসহ ৬ বিষয় বাতিলের সিদ্ধান্ত ‘ভিত্তিহীন’: শিক্ষা মন্ত্রণালয়
প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শিরোনাম:

তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারী নিহত

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১২:৫৯ পিএম  (ভিজিটর : ১১৯)

সাতক্ষীরা সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছে হত্যাকারী রাজু গাজী।

রোববার (২০ জুলাই) বিকেলে উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, শাহাপুর গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী  শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। এসময় আকস্মিক সে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরিফুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের।

এদিকে, শরিফুলের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাজুকে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন ঘটনাস্থলে পরিদর্শন করে বলেন,  তাদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হ। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝