Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দশমিনা যুগ্নসাধারণ সম্পাদক গ্রেফতার

প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১২:২১ পিএম  (ভিজিটর : ১৩৯)

পটুয়াখালী দশমিনা উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দশমিনা উপজেলা শাখার যুগ্নসাধারণ সম্পাদক রাব্বানি ইসলাম আমি খানকে গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ।

মঙ্গবার রাত ৯টার সময় উপজেলার সদর ইউনিয়নের পূজাখোলা এলাকার পায়রাফুট কর্নার সড়কের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেন।

থানার মামলায় জানা যায় উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের বেতাগীসানকিপুর ছায়েদ আলী খান বাড়ির সামনের মাঠে ২০২২সালের ৬ মার্চ বিকেলে ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালীন সময় শতাধিক নেতাকর্মী আহত হয়। উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ঐ হামলা চালায় বলে অভিযোগ বিএনপির। এ ঘটনায় বেতাগীসানকিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালি বাদী হয়ে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, যুবলীগের ৪৮ জনের নামে এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় অজ্ঞাত নামা হিসাবে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রাব্বানি ইসলাম অমি খানকে গ্রেফতার করা হয়।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, বিএনপির নেতার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অমি খানকে মঙ্গলবার রাত ৯টায় গ্রেফতার কারা হয়েছে। বুধবার সকাল ১০ টার সময় আদালতে প্রেরণ করা হবে।বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝