Dhaka, Sunday | 5 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 5 July 2026 | English
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

রাঙামাটিতে গুলিতে যুবক নিহত

প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৫:০১ পিএম  (ভিজিটর : ১৩৬)

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর ফুলতলি গ্রামে অস্ত্রধারীদের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামে এক যুবক ঘটনাস্থলে প্রাণ হারান। তিনি ঐ ইউনিয়ন এর খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে।

রবিবার (১৫ জুন) সকাল ১১টা ৪০ মিনিট এর দিকে এই ঘটনা ঘটে বলে জানান রাইখালী ইউনিয়ন এর চেয়ারম্যান মংক্য মারমা। কে কারা কেন এই ঘটনা ঘটালো তিনি জানেন না এই প্রতিবেদককে জানান। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান রবিবার সকাল সাড়ে ১১টার পর ৯ থেকে ১০ জনের অস্ত্রধারী একটা দল ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিম কে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলো করে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান জানান, আমরা ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই। কিন্ত স্থানীয়রা পুলিশ কে কোন তথ্য দিচ্ছে না। লাশের সন্ধানও পাই নাই। কে বা কারা কেন এই ঘটনা ঘটালো তা জানতে পারছি না।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝