Dhaka, Tuesday | 18 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 18 August 2026 | English
শিরোনাম:

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১২:৫১ এএম  (ভিজিটর : ২৩৩)

নীলফামারীর কিশোরগঞ্জে শুক্রবার বিকাল ৬টায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সর্বস্তরের ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করেছে।

স্থানীয় স্টেডিয়াম মাঠ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় স্টেডিয়াম মাঠের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের আমীর ও দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ, উপজেলা জামায়াতের টিম লিডার আব্দুল ওয়ারেজ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোজাহিদ, এনসিপির আব্দুল কাইয়ুম,  ইসলামী শাসন তন্ত্র আন্দোলনের একলাছুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহজাহান শামিম, সফিয়ার রহমান, লাদেন প্রমুখ।
 
বক্তারা বলেন, আমাদের এক দফা এক দাবি এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝