Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
শিরোনাম:

কিশোরগঞ্জে রংপুর-দিনাজপুর তিস্তা সেচ ক্যানেল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ১:১০ পিএম  (ভিজিটর : ২৩১)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকাল  দশটার দিকে রংপুর দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের বাজেডুমরিয়া এলাকা থেকে  লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যাক্তি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার  উত্তর কলকন্ড  কুড়িবিশ্যা গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

নিহতের পরিবার ও কিশোরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল মঙ্গলবার নজরুল ইসলাম পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের লোকজন তাকে গ্রামের আশাপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে রংপুর জেলাসহ আশেপাশের উপজেলাগুলোতে মাইকিং করে।

সর্বশেষ আজ শুক্রবার সকাল দশটার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার তিস্তা সেচ ক্যানেলে এলাকাবাসী একজনের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পেয়ে পুলিশ গিয়ে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করে। পরে তার পরিবারের লোকজন নজরুলের লাশ সনাক্ত করে।

নজরুল ইসলামের বড় মেয়ের ছেলে দুলু মিয়া জানান, আমার নানু মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। গত এক বছর ধরে প্রায় সময়ই সে বাড়ি থেকে বের হয়ে যেত। আবার আমরা খুঁজেও পেতাম। কিন্তু এবার খুঁজে পেলাম লাশ।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রংপুর দিনাজপুর তিস্তা সেচ ক্যানেল থেকে  নজরুল ইসলাম নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহত ব্যাক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত কারণ জানা যাবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝