Dhaka, Sunday | 29 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 29 November 2026 | English
শিরোনাম:

নোয়াখালীতে ২ কোটি ৮৮ লাখ টাকার সুপারি জব্দ, আটক ২৫

প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:১৮ এএম  (ভিজিটর : ১০)

নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচার করে আনা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি (৭২ টন) সুপারি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একটি বোট সহ ২৫ জন পাচারকারীকে আটক করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে হাতিয়া থানার লাল বয়া সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৭২ হাজার কেজি সুপারি জব্দ করা হয়। একই সঙ্গে ২৫ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা সুপারির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৮ লাখ টাকা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, জব্দ করা সুপারি ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝