Dhaka, Thursday | 12 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 12 November 2026 | English
শিরোনাম:

উখিয়ায় বাঁশঝাড় থেকে দুটি দেশীয় অস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৩৪ পিএম  (ভিজিটর : ১৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দুটি দেশীয় ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা এলাকার একটি বাঁশঝাড় থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ নভেম্বর রাতে এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল পূর্ব মরিচ্যা মধুঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যান। পরে স্থানীয় আলমগীরের বাড়ির পেছনে একটি বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-১৫ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝