Dhaka, Tuesday | 10 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 November 2026 | English
শিরোনাম:

কাউনিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১:২৬ পিএম আপডেট: ০৮.১১.২০২৬ ১:৩২ পিএম  (ভিজিটর : ৬২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রংপুরের কাউনিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজনীন আখতার।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম সরকার, উপজেলা এনসিপির সমন্বয়ক সাইদুল ইসলাম, জাতীয় পদকপ্রাপ্ত সমবায়ী রেনুবালা, বালাপাড়া বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুস ছালাম, কাউনিয়া শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি হুমায়ুন কবীর তারা, মায়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের আলীমুল রেজা জুয়েল, বিন্দু থেকে সিন্ধু সমবায় সমিতির সভাপতি নুর মোহাম্মদ এবং আমবাগান ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জাকিরুল ইসলাম সোহেলসহ স্থানীয় সমবায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা। 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সফল সমবায় সমিতি ও সমবায়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এফপি/মিব


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝