Dhaka, Tuesday | 18 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 18 August 2026 | English
শিরোনাম:

প্রশাসনিক ক্ষমতা ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান লিপটন

প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৬:২২ পিএম  (ভিজিটর : ৯৮৮)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদৌলা লিপটন প্রশাসনিক ক্ষমতা ফিরে পেলেন। হাইকোর্টের আদেশে তিনি এ প্রশাসনিক ক্ষমতা ফিরে পান।   

সূত্র জানায়, বাহাগিলী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপটনের বিরুদ্ধে ইউপি সদস্যরা অনাস্থা ও অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দেন। জেলা প্রশাসন কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন হয়। তদন্তে বাহাগিলী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কোন অনিয়ম ও দুর্নীতির সত্যতা না পাওয়ায় ওই অভিযোগ থেকে চেয়ারম্যান লিপটনকে অব্যাহতি দেয়া হয়। 
অব্যাহতি পাওয়ায় ওই ইউপি সদস্যরা ঈদে বরাদ্দকৃত ভিজিএফসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অসহযোগীতা করেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক গত ২৫ মার্চ একটি পত্রে উপজেলা সমাজসেবা অফিসারকে এ ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেয়। এতে ইউপি চেয়ারম্যান হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।

হাইকোর্ট শুনানি শেষে বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপ্টনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা ফিরে দেওয়ার আদেশ দেন। আদালতের আদেশে ইউপি চেয়ারম্যান সজাউদ্দৌলা লিপটন রোববার (২৭ মার্চ) ইউনিয়ন পরিষদে কার্যক্রম আবারো শুরু করেন। এদিকে তিনি প্রশাসনিক ক্ষমতা ফিরে পাওয়ায় এলাকাবাসী উচ্ছ্বসিত ও আনন্দিত।

চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন জানান, আমার উপর অন্যায় করা হয়েছিল। আমি আদালতের মাধ্যমে সুষ্ঠ বিচার পেয়েছি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝