Dhaka, Wednesday | 21 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 21 October 2026 | English
শিরোনাম:

যমুনা সেতু ও সংযোগ সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন সেতু সচিব

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:৪৩ এএম  (ভিজিটর : ৪)

শারদীয় দুর্গাপূজা ও আগামী ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যমুনা সেতু ও সংযোগ সড়কের চলমান উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন যমুনা সেতু এলাকা এবং সাসেক-২ প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখেন।

পরিদর্শনকালে তিনি যমুনা সেতুর পট বেয়ারিং পরিবর্তন এবং সেতুর রেললাইনের অংশে সড়ক প্রশস্তকরণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেন। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে পট বেয়ারিং পরিবর্তনের কাজ শেষ করার পাশাপাশি আসন্ন ঈদুল ফিতর ২০২৭-এর আগেই সড়ক প্রশস্তকরণের কাজ সম্পন্ন করতে কঠোর নির্দেশনা দেন। এছাড়া তিনি সেতু এলাকায় চলমান মিউজিয়াম ভবনের নির্মাণকাজ ও সরকারি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় রোপণ করা চারাগুলোও পরিদর্শন করেন।

সাসেক-২ প্রকল্পের আওতায় নির্মাণাধীন এলেঙ্গা ফ্লাইওভারের গুণগত মানে সন্তোষ প্রকাশ করলেও কাজের গতি বাড়ানোর তাগিদ দেন তিনি। অন্যদিকে, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সল্লা বাজার এলাকায় ওভারপাস নির্মাণের যৌক্তিকতা বিবেচনা করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। উল্লেখ্য, ওভারপাস নির্মাণসংক্রান্ত জটিলতায় ওই অংশে কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।

পূজার ছুটির বিষয়ে তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যমুনা সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়লেও কোনো বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। যাত্রীসাধারণের যাতায়াত স্বস্তিদায়ক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরিদর্শনকালে সাসেক-২ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালকসহ সেতু কর্তৃপক্ষ এবং বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝