Dhaka, Wednesday | 14 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 14 October 2026 | English
শিরোনাম:

রংপুরে দুর্গাপূজা উদযাপনে পুলিশের মতবিনিময় সভা

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১:৫৬ পিএম  (ভিজিটর : ৬)

রংপুরের কাউনিয়ায় শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) বাদল কুমার মন্ডল। 

সভায় বক্তব্য দেন ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা শাখার আহ্বায়ক বিজয় গোস্বামী বকুল ও যুগ্ম আহ্বায়ক ক্ষুদিরাম চন্দ্র এবং ৭৫টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপরিদর্শক (এসআই) রমজান আলী। 

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসবের সকল কার্যক্রম নির্বিঘ্নে উদযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝