Dhaka, Tuesday | 29 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 29 September 2026 | English
শিরোনাম:

মেলার নামে জুয়া ও অশ্লীলতার অভিযোগ

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৫ এএম আপডেট: ২৯.০৯.২০২৬ ১১:৪০ এএম  (ভিজিটর : ১১)

পাবনা সদর উপজেলার চরভবানিপুরে প্রশাসনের অনুমতি ছাড়া মেলার নামে জুয়া, অশ্লীলতা ও অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে অভিযান চালিয়ে মেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ অভিযান চালানো হয়।অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের সদস্যরা অংশ নেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার হিমেল রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম সহযোগিতা করেন।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অনুমতি ছাড়াই স্থানীয় একটি প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহল মেলার আয়োজন করে। মেলার আড়ালে জুয়ার আসর, অশ্লীল কর্মকাণ্ড ও অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন পোস্ট করা হয়।

এর পরিপ্রেক্ষিতে প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মেলার বিভিন্ন স্টল ও জুয়ার আসর ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে মেলা এবং সেখানে পরিচালিত সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অভিযানকালে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে অভিযান শেষে চরভবানিপুরের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মেলার নামে যাতে পুনরায় কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালিত না হয়, সে বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি দাবি করেছেন তারা।

এফপি/স
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝