Dhaka, Thursday | 24 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 24 September 2026 | English
শিরোনাম:

গাজীপুরে হাসপাতালে চুরির চেষ্টায় আনসারের হাতে নারী আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম  (ভিজিটর : ১৫)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতা ও তাৎক্ষণিক পদক্ষেপে এক নারীকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনায় চুরির চেষ্টা ব্যর্থ হওয়ার পাশাপাশি সম্ভাব্য বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসে এবং হাসপাতাল প্রাঙ্গণের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ১১টা ২০ মিনিটের দিকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে কয়েকজন নারী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ নেন।

একপর্যায়ে ওই নারীদের মধ্যে একজন টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকা মোছা. শারমিন খাতুন (৩০)-এর সঙ্গে ইচ্ছাকৃতভাবে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ সুযোগে ওই নারী পেছন থেকে শারমিন খাতুনের হিজাবের নিচ দিয়ে তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

শারমিন খাতুন বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে ওই নারীকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় কর্তব্যরত আনসার সদস্য মো. এরশাদ আলী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নারীকে আটক করেন। পরে মো. সাগর মিয়া ও মো. মাসুম হাসানের সহযোগিতায় তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আটক নারী মোছা. নুর জাহান বেগম (২৭)। তাঁর স্বামীর নাম ছুট মিয়া এবং বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার ধর্মগড় গ্রামে বলে জানা গেছে।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ আটক নারীকে কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সতর্কতা ও দ্রুত পদক্ষেপের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝