Dhaka, Friday | 25 September 2026
         
English Edition
   
Epaper | Friday | 25 September 2026 | English
শিরোনাম:

জলবায়ু পরিবর্তনে সরকার টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে -ফরিদুল ইসলাম

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১ এএম  (ভিজিটর : ১৫)

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, এ উপকূল আমাদের, আমরা নিজেরাই এর সঠিক রক্ষণাবেক্ষণ করতে পারবো। তবে সেজন্য প্রয়োজন আমাদের সদিচ্ছা। তিনি বলেন, বর্তমান সরকার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এটি বাস্তবায়িত হলে আমরা বুক ভরে শ্বাস নিতে পারবো।

বুধবার (সেপ্টেম্বর ২৩) বিকালে খুলনা সিএসএস আভা সেন্টারে দুই দিনব্যাপী ৬ষ্ঠ বার্ষিক উপকূলীয় শিশু জলবায়ু সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খালখনন কর্মসূচি বাস্তবায়িত হলে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে, পাশাপাশি সবুজ বনায়ন গড়ে উঠবে। এছাড়া সরকার বর্জ্য ব্যবস্থাপনায়ও গুরুত্ব দিচ্ছে যা একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলবে। নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌর বিদ্যুৎ নিয়েও সরকারের পরিকল্পনা রয়েছে। জলবায়ু পরিবর্তনে সরকার টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সামনে এগুতে চায়।

সম্মেলনে বক্তব্য রাখেন নারায়নগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং কনসার্ন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মনীশ কুমার আগরওয়াল। সমাপনী বক্তব্য রাখেন সম্মেলন সমন্বয়ক ও জেজেএসের নির্বাহী পরিচালক এ টি এম জাকির হোসাইন।

দিনব্যাপী বিভিন্ন সেশন, আলোচনা, শিশুদের দাবি উপস্থাপন, পুরস্কার বিতরণ ও অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়।

সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নড়াইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝