Dhaka, Wednesday | 23 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 23 September 2026 | English
শিরোনাম:

ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৩

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২২ পিএম  (ভিজিটর : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নাটোরের লালপুরে ১০৬টি ইয়াবা ট্যাবলেট, দুটি মোটরসাইকেল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাজশাহী রেঞ্জের এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২), রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪) এবং লালপুর উপজেলার পানসিপাড়া গ্রামের মো. আলামিন (২৩)। পুলিশ জানিয়েছে, আলামিন রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে কনস্টেবল হিসেবে কর্মরত।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এসআই আল মাসুমের নেতৃত্বে পুলিশের একটি দল মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লার বাড়িতে অভিযান চালায়। এ সময় টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে তিনজনকে আটক করা হয়।

পরে তাঁদের কাছ থেকে ১০৬টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, বিক্রি ও পরিবহনের উদ্দেশ্যে ইয়াবাগুলো সেখানে রাখা হয়েছিল। আলামিন বর্তমানে রাজশাহী রেঞ্জের ডিআইজির নিরাপত্তা ইউনিটে কনস্টেবল হিসেবে কর্মরত বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝