Dhaka, Saturday | 5 September 2026
         
English Edition
   
Epaper | Saturday | 5 September 2026 | English
শিরোনাম:

রূপগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেফতার - ৪

প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৭ এএম  (ভিজিটর : ১৭)

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর এলাকা থেকে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ম্যাগাজিনসহ ০৪ জনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
 
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের আটক করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এক প্রেসব্রিফিংয়ে জানান, জেলা পুলিশ সুপার এসপির নেতৃত্বে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম সালাউদ্দিন সহ রূপগঞ্জ থানার ০১ টি আভিযানিক দল তারাব পৌরসভার ৮নং ওয়ার্ডের তারাবো উত্তরপাড়ায়  ঝর্ণা মহলের সামনে থেকে ১ টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি,১  টি ম্যাগাজিনসহ নবী গ্রুপের প্রধান নবী'র ছেলে নাজমুল হোসেন (৩০),সহযোগী  মো. নিহাল (২১),  মো. সাজ্জাদ (২০) ও  সফিকুল (২৪) নামের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন। 

উল্লেখ্য যে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গত রাতে রাতভর সংঘর্ষ হয়। এর পর সন্ত্রাসীদের গ্রেফতার করতে অভিযানে নামে রূপগঞ্জ থানা পুলিশ।  

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝