Dhaka, Friday | 4 September 2026
         
English Edition
   
Epaper | Friday | 4 September 2026 | English
শিরোনাম:

বৈদেশিক ত্রাণ পেল ঝিনাইদহের ১ হাজার পরিবার

প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম  (ভিজিটর : ৯)

প্রথমবারের মতো বৈদেশিক সহায়তায় সরাসরি ত্রাণ পেলেন ঝিনাইদহের শৈলকুপার নিম্ন আয়ের মানুষ। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ১ হাজার পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

‎কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, 'বাংলাদেশে বন্যা ও ভূমিধস খাদ্য সহায়তা প্রকল্প'-এর আওতায় সংযুক্ত আরব আমিরাতের এইডের সহায়তায় নিম্ন আয়ের মানুষের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

ত্রাণ প্যাকেজে ছিল ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ জামাকাপড়। বৈদেশিক সহায়তায় পাওয়া এসব প্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে নিম্ন আয়ের মানুষেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। 

এ সময় আইনমন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় শৈলকুপার মানুষের জন্য এই ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ায় তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনের সময় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভারপ্রাপ্ত হাইকমিশনার রাশেদ আল মাইল আজ্জাবি, বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটি এইডের চেয়ারম্যান এনামুল হক খন্দকার, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য রাগিব রউফ চৌধুরী, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ অন্যান্যরা।

এফপি/অ



সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝