Dhaka, Saturday | 5 September 2026
         
English Edition
   
Epaper | Saturday | 5 September 2026 | English
শিরোনাম:

কক্সবাজারে একাধিক মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪১ এএম  (ভিজিটর : ২৯)

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে মো. সাজ্জাদ হোসেন বাবু (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ। পুলিশের দাবি, সাজ্জাদ শহরের একজন শীর্ষ ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) কক্সবাজার শহরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার সাজ্জাদ হোসেন কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর তারাবনিয়ারছড়া এলাকার বাসিন্দা মৃত আইয়ুব আলীর ছেলে।

পুলিশের দেওয়া মামলার তথ্য অনুযায়ী, সাজ্জাদের বিরুদ্ধে ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত কক্সবাজার সদর থানায় আটটি মামলা হয়েছে। এসব মামলায় ডাকাতির প্রস্তুতি ও ডাকাতদের সমাবেশ, ছিনতাই ও হত্যা, অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অভিযোগ রয়েছে। সর্বশেষ গত ২১ আগস্ট তাঁর বিরুদ্ধে চুরি ও ঘরে প্রবেশসংক্রান্ত ধারায় একটি মামলা করা হয়।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন গ্রেপ্তারের পর সাজ্জাদকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

এফপি/অ


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝