Dhaka, Saturday | 5 September 2026
         
English Edition
   
Epaper | Saturday | 5 September 2026 | English
শিরোনাম:

চুয়াডাঙ্গায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল পাঁচ বছরের মাহফুজার

প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৯ এএম  (ভিজিটর : ৩৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নানাবাড়িতে বেড়াতে এসে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোছা. মাহফুজা খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর ক্যানেলের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজা খাতুন আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের মামুন আলীর মেয়ে। মামুন চট্টগ্রামে টাইলস মিস্ত্রির কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে মাহফুজা তাঁর মায়ের সঙ্গে নানাবাড়ি ডম্বলপুর গ্রামের শের আলীর বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার বিকেলে সে ক্যানেলের অপর পাশে ছিন্নি খেতে যায়। ছিন্নি খেয়ে সড়ক পার হওয়ার সময় কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়।

এতে মাহফুজা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয় আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি মরদেহের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝