Dhaka, Saturday | 5 September 2026
         
English Edition
   
Epaper | Saturday | 5 September 2026 | English
শিরোনাম:

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম  (ভিজিটর : ১৫)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমান। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে চিকিৎসাসেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তর্বিভাগ, অপারেশন থিয়েটার, ইপিআই স্টোররুমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালের পরিবেশ, সেবার মান এবং রোগীদের চিকিৎসাসেবা প্রদানের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরে হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন ডা. মোহাম্মদ মিজানুর রহমান। তিনি রোগীদের চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কি না, তা জানতে চান।

পরিদর্শন শেষে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সিভিল সার্জন। এ সময় তিনি রোগীদের যথাযথ ও মানসম্মত সেবা নিশ্চিত করা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসেবার সার্বিক মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এর আগে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমানকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

হাসপাতাল পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এফপি/অ
 


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝