ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনা বিষয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কালীগঞ্জ জোনাল অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।
সভায় উপজেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম জানান, দেশে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণে বর্তমানে চাহিদার তুলনায় সরবরাহ কম হচ্ছে। কালীগঞ্জ উপজেলায় প্রতিদিন প্রায় ১৩ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে প্রায় ৮ মেগাওয়াট।
তিনি বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় উপজেলায় লোডশেডিং কিছুটা বেড়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন স্থানে আলোকসজ্জা বন্ধ রাখার পাশাপাশি অপ্রয়োজনীয় কাজে বিদ্যুতের ব্যবহার কমাতে গ্রাহকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার আকাশ, পল্লী বিদ্যুৎ সমিতির কালীগঞ্জ কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) তরিকুল ইসলাম, পিডিবি-ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী শুভজিত কুমার, সাংবাদিক আনোয়ারুল ইসলাম রবি ও জামির হোসেন, সরকারি এমইউ কলেজের শিক্ষক প্রতিনিধি এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এফপি/ফ