Dhaka, Wednesday | 2 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 2 September 2026 | English
শিরোনাম:

মোটরসাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম  (ভিজিটর : ৩৪)
সড়ক দুর্ঘটনায় নিহত রাবেয়া খাতুন

সড়ক দুর্ঘটনায় নিহত রাবেয়া খাতুন

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন (৪২) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া খাতুন নাদপাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি ওই গ্রামের কলেজ শিক্ষক কবির হোসেনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ শাশুড়িকে দেখতে স্বামীর সঙ্গে কুষ্টিয়ায় গিয়েছিলেন রাবেয়া খাতুন। সেখান থেকে ফেরার পথে বাধবাজার এলাকায় মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে গেলে একটি বিটের সঙ্গে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝