Dhaka, Wednesday | 2 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 2 September 2026 | English
শিরোনাম:

নাটোরে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

পুরস্কার পেল বিজয়ীরা

প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৬ পিএম আপডেট: ০২.০৯.২০২৬ ৭:২২ পিএম  (ভিজিটর : ৮)
জয়ীদের মাঝে পুরস্কার প্রদান। ছবি: মো. রবিন খান

জয়ীদের মাঝে পুরস্কার প্রদান। ছবি: মো. রবিন খান

নাটোরের সিংড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসাইন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রতিযোগী শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দ দেখা যায়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অনেক। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও সহযোগিতার মনোভাব তৈরি হয়।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝