Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

সাতক্ষীরায় ডোবা থেকে নারীর লাশ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৬ পিএম  (ভিজিটর : ৬৬)

সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে কোহিনুর বেগম (৩৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালতলা এলাকায় একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত কোহিনুর বেগম পাটকেলঘাটা থানার লালচন্দ্রপুর গ্রামের আবু মুসার স্ত্রী। তিনি পার্শ্ববর্তী বিসমিল্লাহ ফুড বেকারিতে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা গ্রামের ইসলাম মিয়ার ছেলে ও বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানের কর্মচারী তালতলা গ্রামের এরফান আলীর ছেলে ভ্যানচালক শরিফুল ইসলাম বালু লোড দেওয়ার সময় মুকুলের রড-সিমেন্টের দোকানের পেছনের ডোবায় এক নারীর লাশ দেখতে পান। পরে তিনি বিষয়টি বালু ব্যবসায়ী আলমগীর হোসেনকে জানান।

আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে কালো বোরকা পরিহিত এক নারীর লাশ পানিতে ভাসতে দেখে সদর থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে একজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝