Dhaka, Monday | 31 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 31 August 2026 | English
শিরোনাম:

রূপগঞ্জে মহিলা দলের মাদকবিরোধী বিক্ষোভ মিছিল

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:৫৫ পিএম  (ভিজিটর : ৯)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করেছে মুড়াপাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দল।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলার মঠেরঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রূপগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমানা আফরিন।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হেনা আক্তার, মহিলা দল নেত্রী স্মৃতি, খাদিজা আক্তার, মমতাজ, রোজিনা, হেলেনা, আছমা, মাহমুদাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্টতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও পুলিশের প্রতি জোরালো আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, “নারায়ণগঞ্জ-১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে পুরো উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। মুড়াপাড়া ইউনিয়নের পাশাপাশি রূপগঞ্জের অন্যান্য ইউনিয়ন ও পৌরসভাতেও পর্যায়ক্রমে কর্মসূচি পালন করা হবে।”

তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা প্রয়োজন।

বিক্ষোভকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝