Dhaka, Saturday | 29 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 29 August 2026 | English
শিরোনাম:

পাইকগাছায় হতদরিদ্র নারীদের মধ্যে ২৫টি সেলাই মেশিন বিতরণ

প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:২১ পিএম  (ভিজিটর : ৯৯)

খুলনার পাইকগাছায় হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী করে তুলতে ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এসব সেলাই মেশিন দেওয়া হয়।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলার লতা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে তাঁর সহধর্মিণী চিকিৎসক ফারজানা ইয়াসমিন লিসা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, দরিদ্র ও অসহায় নারীদের আয় ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসে কাজ করে আয় করার পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতায় ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সংরক্ষিত নারী ইউপি সদস্য বিনিতা রানী বিশ্বাস, রীনা পারভীন ও চম্পা বেগম এবং ইউপি সদস্য শাখাওয়াত হোসেন, কুমারেশ মণ্ডল, পুলকেশ মণ্ডল, স্বপন কুমার মণ্ডল, বিজন মণ্ডল ও ফেরদৌস ঢালীসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে সেলাই মেশিন বিতরণ শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝