নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হানজালা।
জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শরিফুল ইসলাম শামীম ও যুগ্ম আহ্বায়ক দেওয়ান সুলতান মাহমুদুল।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে জেলা মহিলা দলের সহসভাপতি মাজেদা বেগম, উমার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু এবং রুহেল হোসেন সুমনের নেতৃত্বে পৃথক পৃথক মিছিল অংশ নেয়। এসব মিছিলের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
এফপি/ফ