Dhaka, Tuesday | 18 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 18 August 2026 | English
শিরোনাম:

কুড়িগ্রামে ঔষধ ও কসমেটিক আইন নিয়ে সচেতনতামূলক সভা

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:১৬ পিএম  (ভিজিটর : ১৪)

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঔষধ ও কসমেটিক আইন-২০২৩ পরিপালন এবং অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলার রামখানা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ‘সুন্দর সুশৃঙ্খল বিসিডিএস গঠন করি, মানসম্মত ঔষধ বিক্রি করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাখারগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির আয়োজনে এবং রামখানা ও সন্তোষপুর ইউনিয়নের ঔষধ ব্যবসায়ীদের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

নাখারগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিসিডিএসের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান হেরিক, সিনিয়র সহসভাপতি চিন্ময় পাল, উপজেলা বিসিডিএসের সভাপতি ইব্রাহিম আলী, সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম মালেকসহ সংশ্লিষ্টরা।

সভায় ঔষধ ও কসমেটিক আইন-২০২৩ যথাযথভাবে পরিপালন, মানসম্মত ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ এবং অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ঔষধ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি মানসম্মত ওষুধ নিশ্চিত করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও সেবন বন্ধে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন হওয়া প্রয়োজন। অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

সভায় ঔষধ ব্যবসায়ীদের দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনা এবং ঔষধ ও কসমেটিক আইন-২০২৩ মেনে চলার আহ্বান জানানো হয়।

এ সময় রামখানা ও সন্তোষপুর ইউনিয়নের বিভিন্ন ঔষধ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝