Dhaka, Tuesday | 18 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 18 August 2026 | English
শিরোনাম:

নওগাঁয় ট্যাপেন্টাডলসহ এক নারী আটক

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:৩০ পিএম  (ভিজিটর : ২০)

নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে পত্নীতলা থানা পুলিশের একটি দল নজিপুর পৌরসভাধীন নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় নারী পুলিশের সহযোগিতায় মোসাঃ মহাসিনা বেগম (৩৫) নামে ওই নারীকে আটক করা হয়।

তিনি উপজেলার উত্তর যদুবাটি গ্রামের মৃত শামসুল হকের মেয়ে।

পুলিশ জানায়, গ্রেফতারের পর মহাসিনা বেগমের হেফাজত থেকে ১০০ পিচ অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন আটককৃত আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝