Dhaka, Tuesday | 18 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 18 August 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে তিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:০৯ পিএম  (ভিজিটর : ২২)

মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) জেলা শহরের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না খাতুনের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপুসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে নিপুণ ডায়াগনস্টিক সেন্টারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডেঙ্গু পরীক্ষা নেওয়া এবং প্রয়োজনীয় ল্যাব টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট না থাকায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মডার্ন ডায়াগনস্টিক সেন্টার শাখা-২-এ এক্স-রে টেকনোলজিস্ট না থাকা, প্রয়োজনীয় সনদ না থাকা এবং লাইসেন্স নবায়ন না করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, নূরজাহান হাসপাতালে পর্যাপ্তসংখ্যক ডিপ্লোমা সিস্টার না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রে অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, লাইসেন্স নবায়ন না করে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করলে প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লিনিক ও হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝