সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে লুৎফর রহমান (৫৬) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১২ আগস্ট) ভোরে কৃষি কাজ করার সময় এ ঘটনা ঘটে।
শ্যামনগর থানার ওসি মো. শাফিউল আলম পাটোয়ারী বজ্রপাতে নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। নিহত উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের মৃত আদালি সরদারের ছেলে।
জানা গেছে, ভোরে অণ্যের জমিতে কৃষি কাজ করার আকস্মিক বজ্রপাত ঘটলে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মো. শাকির হোসেন বলেন, ‘হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।’
এফপি/র