Dhaka, Tuesday | 4 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 4 August 2026 | English
শিরোনাম:

রূপগঞ্জে ডিবি পরিচয়ে ডাকাতিকালে ৬ জন গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:২৯ পিএম  (ভিজিটর : ১৭)

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর ২নং সেক্টরের ‘অরন্য বাহার’ রেস্টুরেন্টে ডিবি পরিচয়ে ডাকাতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। 

সোমবার (৪ আগষ্ট) রাত ২ টার দিকে ঘটনাস্থল থেকে ৩ জনসহ বাকি ৩ জনকে পৃথকস্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, চাঁদপুরের মোঃ শুরুর ত্যাহার আলী, ভোলার মোঃ আহাদ ওরফে অনিম, মোঃ রাব্বি ওরফে বিল্লাল (২৬), রাজধানীর দিয়াবাড়ি এলাকার শুকখান।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, গতরাতে গ্রেফতারকৃত ৬ জনসহ  ১৫ জনের ডাকাতদল পূর্বাচলের ২নং সেক্টরে একটি রেস্টুরেন্টে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করে রেস্টুরেন্টে আগত লোকজনের কাছ থেকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এ সময় টহলরত পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জন এবং আরও ৩ জনকে রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে আটক করা হয়। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত হাইয়েচ ( মেট্রো-চ-১৪-৬৯৪০),)লুট করা ১২ টি মোবাইল থেকে ৬ টি উদ্ধার করা হয়।

এ ঘটনায় অরন্য আবাস রিসোর্টের পক্ষে। আবির রায়হান নামীয় ভুক্তভোগীর অভিযোগ পেয়ে তা মামলা রুজু করা হয়।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝