Dhaka, Tuesday | 4 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 4 August 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিতে রেস্টুরেন্টকে জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৫০ পিএম  (ভিজিটর : ১১)

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত এবং সংরক্ষণের অভিযোগে ‘মুসলিম রেস্তোরাঁ অ্যান্ড কাচ্চি কাবাব’ নামে একটি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে শ্রীনগর উপজেলার ভাগ্যকূল রোড এলাকায় মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

আসিফ আল আজাদ জানান, অভিযানকালে ‘মুসলিম রেস্তোরাঁ অ্যান্ড কাচ্চি কাবাব’ রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করতে দেখা যায়। এছাড়া একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল। কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো সাবানের ব্যবস্থাও ছিল না।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ শাহীনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি দল।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝