Dhaka, Tuesday | 4 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 4 August 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:২২ পিএম  (ভিজিটর : ১০)

জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে মুন্সীগঞ্জে কবর জিয়ারত, বিশেষ দোয়া ও মোনাজাত এবং ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে সমাহিত জুলাই শহীদদের কবর জিয়ারত করা হয়। এ সময় শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে শহরের সুপারমার্কেট সংলগ্ন কৃষি ব্যাংক মোড়ে জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের বীরত্ব, আত্মত্যাগ ও স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে 'স্ট্রিট মেমোরি স্ট্যাম্প'-এর মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

এ ছাড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনকারী, সাংবাদিক ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝