Dhaka, Tuesday | 4 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 4 August 2026 | English
শিরোনাম:

জামিনে বের হয়েই ফের ইয়াবা বিক্রি করতে গিয়ে ধরা

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:১৭ পিএম  (ভিজিটর : ৩৩)

জামিনে বের হওয়ার পর ফের ইয়াবা বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন মো. সোহাগ (৩৬) নামের এক ব্যক্তি। নোয়াখালীর সদর উপজেলার পূর্ব মাইজচরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের আব্দুল কাদের মাঝি বাড়িতে সোহাগের নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করে বলে জানিয়েছে ডিএনসি।

গ্রেপ্তার সোহাগ পূর্ব মাইজচরা গ্রামের রফিক উল্লার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে সোহাগের কাছ থেকে ২৮ গ্রাম ওজনের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় উপধারায় সুধারাম মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

ডিএনসি সূত্র জানায়, সোহাগ এর আগে মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্তি পাওয়ার পর আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝