Dhaka, Saturday | 1 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 1 August 2026 | English
শিরোনাম:

মাদারগঞ্জে ভাড়া ফ্লাট বাসায় দেহ ব্যবসা,দালালসহ এক পতিতা আটক

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:০৮ পিএম  (ভিজিটর : ৬)

জামালপুরের মাদারগঞ্জে ভাড়া ফ্লাট বাসায় দেহ ব্যবসার অভিযোগে দালালসহ এক পতিতাকে আটক করেছে পুলিশ৷ আটকের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে অভিযান চালিয়ে দালাল আলামিনসহ শিরিনকে আটক করা হয়।

আটককৃত দালাল আলামিন ( ৪২), উপজেলার  জোড়খালী ইউনিয়নের খিলকাটি মধ্যপাড়া ডাইভারসন সংলগ্ন মৃত ইদ্রিস মন্ডলের ছেলে। আটককৃত পতিতা(২৯) আদারভিটা ইউনিয়নের কয়ড়া এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। 

পুলিশ জানায়, উপজেলা পরিষদের পাশে খাদ্য গুদাম সংলগ্ন একটি ভাড়া ফ্লাটে দীর্ঘদিন থেকে তারা অনৈতিক কাজ করে আসছিলো। দালাল আলামিনসহ শিরিনকে আটক করা হলেও মূল হোতা রওশন আরা পালিয়ে যায়।

পতিতা শিরিনা গত বছর ২৩ অক্টোবরে জামালপুর থেকে মাদারগঞ্জের শ্যামগঞ্জ কালিবাড়ী সড়কে সিএনজির ভিতরে টাকার বিনিময়ে অসামাজিক কাজ করেছিলেন। বিষয়টি নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনা ধামাচাপা দিতে যুবকদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিল। 

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজনকেই আদালতে পাঠানোর হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝