Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

নাটোরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৪:৩৩ পিএম  (ভিজিটর : ৫১৫)

নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (৩০ জুলাই) রাত প্রায় পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের লালপুর-ভেল্লাবাড়িয়া সড়কের মহারাজপুর শ্মশানসংলগ্ন সেতুর ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয় এবং তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে দুটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ফোন এবং একটি ১০০ সিসি ডায়াং মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- চক নাজিরপুর গ্রামের আজিম আলী (২৬), কেশবপুর গ্রামের মনোয়ার হোসেন (৩২) ও ফরহাদ আলী (২২)।

লালপুর থানার পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝