Dhaka, Saturday | 25 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 July 2026 | English
শিরোনাম:

পিরোজপুরে সরকারি বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:৫৭ পিএম  (ভিজিটর : ১০)

সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনকে সামনে রেখে ২০২৭ সালের আয়োজন সফল ও স্মরণীয় করে তুলতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকেল ৩টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, শতবর্ষ উদযাপনের সম্ভাব্য কর্মসূচি, প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় করা হবে।

সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ শংকর মিস্ত্রীর সভাপতিত্বে  এ সময় উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম ফরিদ সাবেক মেয়র স্বরূপকাঠি পৌরসভা, আতিকুল্লাহ সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ওয়াহিদুজ্জামান মানিক সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আবুল কালাম সাবেক চেয়ারম্যান ৩নং স্বরূপকাঠি ইউনিয়ন পরিষদ, প্রতিষ্ঠাতা সদস্য  আলমগীর হোসেন, জাকির হোসেন সাবেক ক্রীড়া শিক্ষক, বিপুল নারায়ন চৌধুরী, মাহমুদুর রহমান খান, মাঈনুল হাসান শিক্ষক আরামকাঠি হাজ্বি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়, এসময় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলি ও প্রাক্তন ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় উপস্থিত থেকে শতবর্ষ উদযাপনের প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছে বক্তারা।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝