Dhaka, Saturday | 25 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 July 2026 | English
শিরোনাম:

বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগে কুষ্টিয়ায় রেলপথে বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:১২ পিএম আপডেট: ২৫.০৭.২০২৬ ৪:৪৫ পিএম  (ভিজিটর : ৫৪)

কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে বাবা ও ছে‌লে‌কে ছুরিকাঘাতের অভিযোগে উঠে‌ছে ট্রেনের এক স্টাফের বিরু‌দ্ধে। আহতরা হলেন-শফিউল আওয়াল সুমন (৪০) ও তার বাবা আব্দুর রহিম (৬৫)।

আহত শফিউল আলম সুমন জানিয়েছেন তিনি তার অসুস্থ মাকে নিয়ে কোর্ট স্টেশন থেকে ট্রেনে উঠছিলেন এসময় ট্রেনের একজন স্টাফ তাদের বাধা দেন এ নিয়ে বাকবিতণ্ডা হয় একপর্যায়ে ওই স্টাফ তাকে ও তার বাবাকে চুরিকাঘাত করেন।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ও যাত্রীরা ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন। এ সময় ট্রেনের লোক মাস্টার ও পরিচালক সেখান থেকে পালিয়ে যান। এতে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। চরম ভোগা‌ন্তিতে প‌ড়েন সাধারণ যাত্রীরা।

স্টেশন মাস্টার ইতি খাতুন বলেন এ ঘটনায় কারা জড়িত তা তদন্তের আগে বলা সম্ভব নয়।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর র‌শিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝