Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
হজ প্যাকেজ ঘোষণা আজ, কমছে বিমান ভাড়া
শিরোনাম:

নাটোরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদান প্রদান

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:৪৪ পিএম  (ভিজিটর : ১২)

নাটোরের সিংড়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬টি পরিবারের মাঝে মোট ৭ লাখ টাকার নগদ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে পরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান এবং অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও তারা-২ নলকূপ বিতরণ করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রিফাত।

প্রথমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬টি পরিবারের হাতে মোট ৭ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু'সহ জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে অনুদানের চেক, সেলাই মেশিন এবং তারা-২ নলকূপের অনুমোদনপত্র তুলে দেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝