Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
হজ প্যাকেজ ঘোষণা আজ, কমছে বিমান ভাড়া
শিরোনাম:

হরিণের মাংসসহ মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:৪০ পিএম  (ভিজিটর : ২৮)

সুন্দরবনের নলিয়ানে অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, খুলনার দাকোপ থানাধীন নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় গত সোমবার (২০ জুলাই) দুপুর ২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। 

জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝