Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবেগাপ্লুত ইয়ামি, বললেন ‘স্বপ্ন সত্যি হয়’
ফাইনালে হেরে এএফএ’র সংবর্ধনা বর্জন মেসি’র
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
নাটক জমিয়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
শিরোনাম:

খুলনায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা

প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮:২৪ পিএম  (ভিজিটর : ৩৫)

খুলনার পাইকগাছায় জুলাই আন্দোলনের বীর শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে আলোচনা সভা এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেল ৪টায় পাইকগাছা পৌর শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীসহ জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারীদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আলহাজ এস এম আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর আমির ডা. আসাদুল ইসলাম, পৌর মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর (রুলু), কপিলমুনি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা বুলবুল, চাঁদখালী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট আব্দুল মজিদ, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আব্দুল কাদির, জামায়াত নেতা শফিকুল ইসলাম এবং ডা. আব্দুল খালেক।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, দায়িত্বশীল ব্যক্তি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের বীর শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝