Dhaka, Wednesday | 8 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 8 July 2026 | English
‘হয় দুটিই ফাউল বা কোনোটিই ফাউল নয়’—আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে কী বলছেন বিশ্লেষকেরা
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
শিরোনাম:

কুষ্টিয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:০৬ পিএম  (ভিজিটর : ১৪)

কুষ্টিয়ার মিরপুরে সাপের কামড়ে আল আমিন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। টানা ৮দিন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলো আল আমিন।

মঙ্গলবার (০৭ জুলাই) রাত ১১টার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আল আমিন কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের সারুটিয়া গ্রামের দুবাই প্রবাসী রাজ আলী ছেলে।

নিহত আল আমিনের মামা নজরুল ইসলাম জানান, গত ৩০ জুন রাতে গ্রামের বাশের মাচায় আল আমিনসহ কয়েকজন স্থানীয়রা বসে ছিলো। 

এসময় সেখানে সাপ দেখে তারা ভয়ে পালানোর চেষ্টা করলে আল আমিনকে সাপে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮দিন পরে সে মারা যায়।

বুধবার (০৮ জুলাই) সকালে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।


এফপি/সা
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝