Dhaka, Tuesday | 7 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 7 July 2026 | English
১৬ জেলায় বন্যার আভাস
সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিরোনাম:

সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:০৮ পিএম আপডেট: ০৭.০৭.২০২৬ ৬:১৬ পিএম  (ভিজিটর : ৭৮)

সাতক্ষীরার কলারোয়ায় গলায় ফাঁস দিয়ে রহিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ জুলাই) ভোর রাতে উপজেলার বসন্তপুর গ্রামে। নিহত ওই গৃহবধূ বসন্তপুর গ্রামের অজিয়ার রহমানের স্ত্রী।

জানা যায়, সোমবার রাতে রহিমার সাথে তার পুত্রবধূর ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে স্বামী অজিয়ার রহমানের সাথেও বাকবিতন্ডা হয় । পরে মঙ্গলবার ভোররাতে বাড়ির পেছনে একটি আম গাছে রহিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন দেখতে পেয়ে থানা পুলিশের খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝