Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
ম্যারাডোনাকে ছুঁলেন বেলিংহাম
পদত্যাগ দাবিতে আন্দোলনে পরীক্ষার্থীরা, যা বললেন শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে
মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
শিরোনাম:

চন্দনাইশে ৯ টার ঘন্টা, বাজল ১১টায়

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:১৪ পিএম আপডেট: ০৮.০৭.২০২৬ ৭:২৭ পিএম  (ভিজিটর : ৩১)

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে সরকারি অফিসের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার অভিযোগ করেছেন স্থানীয় সেবাগ্রহীতারা। সরেজমিনেও এর সত্যতা পাওয়া গেছে। 

গত বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, মাস্টাররোলে নিয়োজিত একজন কর্মচারী অফিসের মূল দায়িত্বে দেখা যায়। 

সংবাদকর্মীর উপস্থিতির খবর পেয়ে  মাস্টাররোলে নিয়োজিত আরও একজন কর্মচারী  দ্রুত অফিসকক্ষ ও অফিস চত্বর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছেন।

এদিকে সকাল ১০টা ৩০ মিনিটে  সাতবাড়িয়া ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা প্রনব দত্তের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আজ ২৫ জুন আমি ছুটিতে আছি। 

অন্যদিকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজল কুমার শীলের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।তবে দেখা মিললো সকাল ১১টায়।

সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত তার কক্ষেও তালা ঝুলতে দেখা যায়। এ সময় কয়েকজন সেবাগ্রহীতা অফিসের বাইরে অপেক্ষা করছিলেন। হাছনদন্ডী গ্রামের বাসিন্দা জসিম জানান, জমির খাজনা পরিশোধের জন্য সকালেই অফিসে এসেছিলেন। কিন্তু কোনো কর্মকর্তা উপস্থিত না থাকায় তিনি সেবা না পেয়েই ফিরে যাচ্ছিলেন। একই অভিযোগ করেন সেবা নিতে আসা সালে আহমদ।

এ বিষয়ে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝুন্টু বিকাশ চাকমার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এফপি/সা
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝