Dhaka, Tuesday | 23 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 23 June 2026 | English
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা
শিরোনাম:

অর্থনৈতিক অঞ্চল ও রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগে পিরোজপুরে আনন্দ মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:৪২ পিএম  (ভিজিটর : ১৭)

পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা এবং পিরোজপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করার অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেলে  বিএনপি দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিলাস চত্বরে পথসভায় মিলিত হয়।

মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন। 

এ সময় বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পিরোজপুরকে অর্থনৈতিক জোন হিসেবে ঘোষণা এবং পিরোজপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা।

এ সময় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, পিরোজপুরকে কোন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী দ্বারা অস্তিতিশীল করতে দেয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ সবসময় সজাগ ও ঐক্যবদ্ধ।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝