Dhaka, Friday | 24 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 July 2026 | English
শিরোনাম:

পিরোজপুরে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:৩৬ এএম  (ভিজিটর : ৫৯)

পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল গনি শিকদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে অভিযুক্ত আব্দুল গনি শিকদার কৌশলে প্রতিবেশী ওই কিশোরীকে তার ফাঁকা ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। একপর্যায়ে কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ও অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ওই কিশোরী বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

মামলার বাদী কিশোরীর মা বলেন, আমার মেয়ের সাথে একজন বয়স্ক মানুষ যে আচারন করেছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা এর উপযুক্ত বিচার  ও স্বাস্তির দাবি জানাই। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভুক্তভোগী ও অভিযুক্তকে উদ্ধার করে। পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝