Dhaka, Thursday | 23 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 23 July 2026 | English
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন
নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
দেশের ১০ নদীবন্দরে সতর্কতা
পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
শিরোনাম:

গোপালগঞ্জে বিচারকের অপসারণের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:৫৮ পিএম  (ভিজিটর : ২৬)

গোপালগঞ্জে আদালত চলাকালে বিচারকের ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বিচারকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবীরা আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে শেষ করে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট হাবীবুর রহমান হাবীব, মিলন শরীফ, রোকেয়া আক্তার রূপা, সোহাগ সমাজদার।
 
বিচারকের এমন অপ্রত্যাশিত আচরণের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবীরা বলেন, যে বিচারক আদালতের ভেতরে এ ধরনের আচরণ করতে পারেন, তার বিচারিক দায়িত্ব পালনের নৈতিক অধিকার নেই। অবিলম্বে ওই বিচারককে অপসারণ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, বুধবার (২২ জুলাই) গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. সুজন মিয়ার আদালতে বিচারকার্য চলাকালে আদালত কক্ষের পেছনের বেঞ্চে কয়েকজন আইনজীবী ও বিচারপ্রার্থী কথা বলছিলেন। এ সময় বিচারক তাদের লক্ষ্য করে একটি কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন বলে অভিযোগ ওঠে। এতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত লাগে এবং তিনি আহত হন। পরে তাকে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝