Dhaka, Thursday | 23 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 23 July 2026 | English
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন
নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
দেশের ১০ নদীবন্দরে সতর্কতা
শিরোনাম:

নওগাঁয় যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ২:৩৪ পিএম আপডেট: ২৩.০৭.২০২৬ ৩:০৮ পিএম  (ভিজিটর : ১৯৭)

মান্দায় এক গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে মোহাম্মদ আব্দুল্লাহ বিন হাসান ওরফে মাসুম (৩৫) নামের এক ওয়ার্ড জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) রাতে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাসুম উপজেলার ভারশোঁ ইউনিয়নের গাগড়া গ্রামের দেউল দুর্গাপুর মাদ্রাসার মাওলানা শিক্ষক আলী হাসানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে মাসুম তার প্রতিবেশী এক বিবাহিত নারীকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

এদিকে স্থানীয়রা জানান, গ্রেফতারকৃত মাসুমের পরিবারে অতীতেও নৈতিক অপস্খলনের রেকর্ড রয়েছে। তার বাবা দেউল দূর্গাপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আলী হাসান প্রায় পাঁচ বছর আগে পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন। পরবর্তীতে তিনি তাকে গোপনে বিয়ে করে দ্বিতীয় স্ত্রীর স্বীকৃতি দিলেও অল্প কিছুদিনের মাথায় আবার ডিভোর্স দেন।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, “গৃহবধূর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার রাতে অভিযুক্ত এক ওয়ার্ড জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝