Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতায় ব্যতিক্রমী আয়োজন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:০৫ পিএম  (ভিজিটর : ৯৫)

পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জিঙ্ক-সমৃদ্ধ খাদ্যের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দিনব্যাপী পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলার কাঠালডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব, শরীরে জিঙ্কের প্রয়োজনীয়তা এবং জিঙ্ক-সমৃদ্ধ ফসলের উপকারিতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও লিখিত পরীক্ষার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই)-এর কেনিয়া কান্ট্রি ম্যানেজার পেনিনা মুওকি। তিনি বলেন, শিশু ও কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ খাদ্যের সহজলভ্যতা বাড়ানো প্রয়োজন। জিঙ্ক-সমৃদ্ধ ফসল অপুষ্টি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী সাদিয়া আক্তার বলেন, “আজকের আলোচনা থেকে জিঙ্ক-সমৃদ্ধ খাদ্যের উপকারিতা সম্পর্কে জানতে পেরেছি। আগে এসব বিষয়ে খুব বেশি ধারণা ছিল না।”

আরেক শিক্ষার্থী রাকিবা বলেন, “পুষ্টিকর খাবার কেন প্রয়োজন এবং কোন খাবারে বেশি পুষ্টি রয়েছে তা জানতে পেরেছি। বিষয়গুলো পরিবারকেও জানাবো।”

পরে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে।

কর্মসূচির আয়োজন করে হারভেস্টপ্লাস ও আরডিআরএস বাংলাদেশ। এ সময় হারভেস্টপ্লাস সলিউশনসের প্রোগ্রাম ম্যানেজার মজিবর রহমান, প্রজেক্ট ম্যানেজার শাহিনুর কবির, আরডিআরএস-এর হেড অব এগ্রিকালচার এনামুল হক এবং টিম লিডার ডা. সালিউদ্দীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝